1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নগরের খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকায় কুমিল্লা থেকে বন্ধুর সঙ্গে চট্টগ্রামে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুকে আটকে রেখে দুই দফায় ধর্ষণ করা হয় তাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করেন স্থানীয় শিক্ষার্থীরা। কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।  অভিযোগ রয়েছে ধর্ষণের সঙ্গে জড়িত দুইজন ব্যাটারি চালিত রিকশার চালক।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মুজিবর রহমান বলেন, শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তরুণীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত আবুল কালামকে আটক করা হয়েছে।

 

কিশোরীর বন্ধু জানিয়েছেন, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সোমবার বিকেল তিনটায় রওনা দিয়ে ২ জন পাহাড়তলী রেলস্টেশনে নামি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝাউতলা রেল স্টেশনে আসি। পাহাড়তলী রেললাইন ধরে হেঁটে হেঁটে যাই। আমরা পথ চিনি না বললে আমাদের সাহায্য করার নাম দিয়ে এক পাশে নিয়ে যায়। সেখানে ৪ থেকে ৫ জনের একটি গ্রুপ ছিল। পরে আমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে চলে যেতে বলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com