1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা সদর উপজেলায় অস্ত্রসহ মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

তার বিরুদ্ধে গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সাহেবনগর এলাকার ১৫ নম্বর গেট এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জুয়েল সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি সদর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। জুয়েল ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করতেন।

নারী কেলেঙ্কারির অভিযোগে এক বছর আগে তার চাকরি চলে যায়।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ একজনকে থানায় আনা হয়েছে। যেহেতু এখনও অভিযান চলছে, তাই তিনি আটক আছেন। অভিযান শেষে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com