1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ছাত্র-জনতাকে হেলমেট পরে গুলি করা যুবক আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সাদা শার্ট ও হেলমেট পরিহিত এক যুবক গুলি করছিলেন। সেই দৃশ্য ভিডিও ও ছবি আকারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

তিনি আটক হয়েছেন বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তার আগে অবশ্য তাকে উত্তম মধ্যম দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ওই যুবকসহ তিনজনকে আটক করে শিক্ষার্থীরা। আটকরা হলেন- সোহেল (৩২), হাসিবুর রহমান শাওন (৩৪), ও আমিনুল ইসলাম সুমন (৩৭)।

বিকেলে নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটকের পর ঢাকা কলেজের ভেতরে নিয়ে যান শিক্ষার্থীরা। গুলি ছুঁড়ে ভাইরাল হওয়া যুবককে তারা খুঁটিতে বেধে উত্তম মধ্যম দেন। পরে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা তিনজনকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় সেখানে নিউমার্কেট থাকা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংবাদ পেয়ে নিউমার্কেট থানার পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন।

পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বেশকিছু সময় তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। সেনাবাহিনীর গাড়ি থেকে তিনজনকে নামিয়ে দিতে চিৎকার করতে থাকেন তারা।

শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের হেলমেট পরা পিস্তল হাতে নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। তাদের পিস্তল হাতে নিয়ে গুলি করার ফুটেজ ও ছবি আমাদের মোবাইলে আছে। এ সময় সেনা সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com