1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

গুমের অভিযোগে হাসিনাসহ ৫ জনের নামে মামলা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের নামে গুমের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা চৌধুরী সুমুর আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ অজ্ঞাতনামা ২০ থেক ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ঘটনার তারিখ ও স্থান হিসেবে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নম্বর গেটের স্মাইল গ্যালারির সামনে।

মামলার আবেদনে বলা হয়েছে, ঘটনার দিন বন্ধুর মোটরসাইকেলে যাওয়ার সময় বাদী ও তার বন্ধুকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ১০/১১ জন বন্দুকধারী ছিলেন। গাড়িতে ঘণ্টাখানেক রেখে নির্যাতনের পর তাদের একটি ভবনে নেওয়া হয়।

বাদীর অভিযোগ, তাকে ছয় মাস তিনদিন আটক রেখে নির্যাতন করা হয়।

এদিকে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুদিদোকানি আবু সায়েদ নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে নিতে নির্দেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে উত্তরা পশ্চিম থানাকে মামলাটি এফআইআর হিসেবে নেওয়ার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com