1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থানকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এর আগে বিকেল ৫টার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। বিকেল ৫টার দিকে নগরীর আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক ও তরুণ চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এসময় পাল্টা টিয়ারসেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চৌহাট্টা পয়েন্টের তিনদিকে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির পরও মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। নানা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে নগরীর চৌহাট্টা এলাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com