1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে দিয়েছে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আওয়ামী লীগ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে রোববার দুপুরে এক অনুষ্ঠানে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির অভিযোগ করেন, লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, অন্যের জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ।

বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ একরকম থাকে, আর ক্ষমতায় এলে তারা প্রভু বনে যায় বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই।

সরকার প্রশ্রয় দেওয়ার কারণে বেনজীর, আজিজ-কাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com