1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

সিলেটে ট্রাকের ধাক্কায়  শিশুর মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মরিয়ম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম শান্তিগঞ্জের সুলতানপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে।

সোমবার (২৪ জুন) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ-সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল মরিয়ম। এ সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের সঙ্গে মরিয়মের ধাক্কা লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম মরিয়মের মরদেহ উদ্ধার করে।

জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু মারা গেছে। ট্রাকটি আটক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com