1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সিলেটের গোয়াইনঘাটে ২২ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাটের পুর্বজাফলং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মন্তাজ আরীর ছেলে আকরাম হোসেন (৩৫), একই ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৩) ও রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (২৩)।

মঙ্গলবার (২৫ জুন) নির্যাতিতা তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কলোনির ভাড়াটিয়া এক তরুণীকে (২২) শনিবার রাতে অভিযুক্ত  শাহজাহান ও ফরিদসহ কয়েকজন জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় নিয়ে যায়। পরে পাঁচজন মিলে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট থানাপুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে রাতেই ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com