1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবক খুন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বাচ্চু আহমদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে এ-ঘটনা ঘটে৷

নিহত বাচ্চু আহমদ দত্তরাইল গ্রামের আকন আলীর ছেলে৷ তিনি ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সদস্য৷

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র বাচ্চুর সাথে তার চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির বাগবিতণ্ডা হয়৷ বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনি দা দিয়ে বাচ্চুকে কোপ দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রেদওয়ান আহমদ রনিসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন। তিনি বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com