1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটের চালিবন্দরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী(১৭)নামে এক তরুণ সবজি বিক্রেতা খুন হয়েছেন।শুক্রবার(৩মে)বিকেল ৫টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরের ছড়ারপাড় কলোনীতে থাকতেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই)শামীম উদ্দিন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির এলাকায় ওই তরুণকে ঘেরাও করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) শামীম উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা এক তরুণ খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে,বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com