1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জান্নাতি বেগম (১২) নামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

 

বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।

 

জান্নাতি উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে।সে স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে জান্নাতিকে বাড়িতে একা রেখে পাশে অসুস্থ নানিকে দেখতে যান জান্নাতির মা। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

তাদের বাড়ির চারদিকে ভুট্টা ক্ষেত। খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রেপ্তার যুবক বেলালসহ চার/পাঁচজনকে ওই ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে পালাতে দেখে জান্নাতির মায়ের সন্দেহ হয়। পরে তিনি ওই ভুট্টা ক্ষেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতির মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বেলালের নাম উল্লেখসহ অজ্ঞাত চার/পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন জান্নাতির বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

 

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মৃত জান্নাতির মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে জান্নাতির ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার বেলালের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে এমন ধারণা থেকে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com