1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

সেনবাগে স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উন্দানিয়া গ্রামের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছায়দুল হক (৫৯) বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবার তাকে দ্রুত উপজেলার কানকিরহাট বাজারে স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)। স্বামীর লাশ নিয়ে বাড়ির পথে ফেরার সময় কানকিরহাট-হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে অটোরিকশায় উঠেই স্ট্রোক করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে একই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনিও মৃত ঘোষণা হন।

 

কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ছায়দুল হক মারা যান। আর তার মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু হয়। শুক্রবার সকাল ৯টায় দম্পতিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

এ ঘটনায় উন্দানিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা একসঙ্গে দুজনের মৃত্যুতে গভীর শোকাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com