1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

রানীশংকৈলে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই পা হারালেন ভ্যান চালক।

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টু (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এতে তিনি দুই পা হারিয়েছেন।

 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ সড়কের মিরডাংগী বাজার মহেশপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেন্টুর বাড়ি হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও বরুয়াল গ্রামে।

 

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সেন্টুসহ আরও তিনজন আহত হন। আহত অন্যরা হলেন-গরুয়াল গ্রামের আব্দুল গফুর, গাজীরহাট গ্রামের আব্দুল আউয়াল ও পশ্চিম বনগাঁওয়ের মুসলিম উদ্দিন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেন্টুর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

 

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com