1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

মিনি জাফলংয়ে’ নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলায় ‘মিনি জাফলং’ নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

 

নিহত ইকবাল জেলার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।

 

ইকবালের নানা মোখলেসুর রহমান জানান, ‘ঈদের মধ্যে ইকবাল আমার বাড়ি সুত্রাপুরে বেড়াতে আসে।

 

শুক্রবার সকালে সে অন্য শিশু-কিশোরদের সঙ্গে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীর স্রোতের সঙ্গে ভেসে যায় ইকবাল।

 

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ইকবালের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

 

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com