1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

মসজিদের দ্বিতীয় তলা থেকে স্কুলছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়ায় মসজিদের দ্বিতীয় তলা থেকে ময়না আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার একদিন পর আজ (রোববার) সকালে স্থানীয় হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় তার মরদেহ দেখতে পান স্থানীয় শিশুরা।

 

নিহত ময়না বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় নূরানী বিভাগেও পড়াশোনা করত।

 

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খেলতে গিয়ে ময়না নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও মাইকিং করেও তার সন্ধান পাননি। অবশেষে রোববার সকালে শিশুরা মসজিদের দ্বিতীয় তলায় গেলে রক্তাক্ত অবস্থায় গলায় কাপড় পেঁচানো ময়নার লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মসজিদের ইমাম ময়নার পরিবারকে জানায়। পরে গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

 

খবর পেয়ে সরাইল থানা পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, “মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com