1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে হিজড়াদের ‘ছল্লা’ বাণিজ্য, অসহায় সাধারণ মানুষ সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস, ‘শুধু একটু দেখতে চাই’ বাংলোদেশে আসার অনুরোধ! কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার:পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল। তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে জনসংগঠনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “যাদের কিছু নেই, যাদের কেউ নেই—তাদের পাশে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় ভূমিহীনদের ভূমির অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে জনসংগঠন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)। এতে ষান্মাসিক সমন্বয় সভার কার্যক্রমও সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রকিবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহিদুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মনিরা আক্তার, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি জালাল উদ্দিন এবং নির্বাহী সদস্য রাজকুমার রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা ভূমিহীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ভূমি প্রাপ্তির জটিলতা নিরসন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রশাসন ও জনসংগঠনের যৌথ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

© All rights reserved © 2025-2026 www.skymediabd.com