1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ভাইয়ের হা‌তে ভাই খুন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের ম‌ধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মোশারফ হোসেন সরদার (৪৮) নামে এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তা‌দেরই বড় ভাই আবুল হোসেন (৫৫)।

পুলিশ ঘটনাস্থল থেকে ছোট দুই ভাইকে আটক করেছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।
গুরুতর আহত আবুল হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পরপরই কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছোট দুই ভাই আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেনকে (৩২) আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের একটি খালে মাছ ধরতে যান আবুল হোসেন ও মোশারফ হোসেন।

 

সেখানে তাদের ছোট দুই ভাই আছারপ ও সোহরাব বাধা দিলে শুরু হয় বাকগ-বিতণ্ডা। একপর্যায়ে নি‌জে‌দের ম‌ধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন চার ভাই। এসময় আছারপ ও সোহরাব ছুরি ও লাঠি দিয়ে দুই ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মোশারফ। এছাড়া আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে মোশারফ নিহত হয়েছেন এবং আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন। আটক করা হয়েছে অভিযুক্ত দুই ভাইকে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com