1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

বসতঘরের দরজা ভেঙে মিলল কলেজশিক্ষকের মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নেত্রকোনার পৌর শহরের বড় বাজার এলাকার নিজ বসতঘর থেকে দিলীপ কুমার সাহা (৬৮) নামে এক কলেজশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তিনি পৌর সদরের আবু আব্বাছ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ঢাকায় আত্মীয়ের বাসায় চলে যাওয়ায় গত কয়েকদিন ধরে তিনি বাসায় একা থাকতেন।

 

 

আজ সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী বাসায় এসে দরজা তালা দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের নিচে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

 

পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ  জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

 

তাকে খুন করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com