1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুরে পার্বতীপুর জংশন রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাগরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামে। তিনি হাসানুর রহমানের ছেলে।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর লোকাল ট্রেনযোগে সাগরসহ কয়েকজন বন্ধু চিরিরবন্দর যাচ্ছিলেন।

ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় ছাদে ভ্রমণরত অবস্থায় সাগরের মাথা একটি পরিত্যক্ত লোহার খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান।

পরে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে চাপা পড়ে তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।

 

ঘটনার পর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com