1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

নবম শ্রেণির মাদরাসাছাত্রী অপহরণ: মতিউর রহমান মতির ১৪ বছরের কারাদণ্ড

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণের দায়ে মতিউর রহমান মতি নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৩ এপ্রিল) এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি মতিউর রহমান আদালতে উপস্থিত ছিলেন না, তিনি বর্তমানে পলাতক। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

 

মামলার বিবরণে জানা যায়, যশোরের কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি মাঝেরপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে মতিউর রহমান মতি দীর্ঘদিন ধরে নবম শ্রেণির ওই মাদরাসাছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। ছাত্রীটি তার প্রস্তাবে সাড়া না দিলে ২০২০ সালের ৩ জানুয়ারি তাকে অপহরণ করেন তিনি।

 

পরে ৯ জানুয়ারি মেয়েটির মা কেশবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ যশোর কোতোয়ালি থানার সহযোগিতায় শেখহাটি এলাকার একটি বাড়ি থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে। এরপর ২০২০ সালের ২৮ জানুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com