1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনারুল (৫৭) নামে এক চা বিক্রেতা কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়ায় এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- বালুইগাছা পালপাড়ার লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।

 

স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনেই আনারুলের আট কাঠা জমি রয়েছে। তার জমিতে টাকার বিনিময়ে লক্ষণ পালদের স্যালো মেশিন থেকে পানি দেওয়া হয়।

 

 

বর্তমানে চলমান খরা পরিস্থিতিতে জমিতে পানি দেওয়া প্রয়োজন, এ নিয়ে তিনি লক্ষণ পাল ও তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়।

 

 

এসময় লক্ষণ পান, তার স্ত্রী নমিতা পাল ও ছেলে জয় পাল কাঁচি দিয়ে আনারুলের বাম চোখের কোনায় আঘাত করে এবং এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে আনারুল ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানায়, দুপুরে ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com