1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

দুর্বৃত্তদের হামলায়:জনবাণী পত্রিকার সম্পাদকসহ আহত ৪ সাংবাদিক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগের বাংলামোটর প্লানাস টাওয়ার এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়।

হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।

পরে সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে আহত সবাই চিকিৎসা নেন। সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না।

ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।

ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল হুমকি দিয়েছিল। তখন আমরা বাহিরের থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদেরকে অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

তারা (হামলাকারীরা) আমাদেরকে পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে।

প্রাথমিকভাবে বিষয়টি শাহবাগ থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলার ঘটনায় মামলা হবে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, মারধরের শিকার ৪ সাংবাদিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com