1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

জামালগঞ্জে বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১

সিলেট প্রতিনিধি :অভিজিৎ হাজং
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রফিক মিয়া (৩৮) নামে এক কর্মী নিহত হয়েছেন।

 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাসান আলী (৪২)। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন করে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একটি গ্রুপ উপজেলা বিএনপির প্রভাবশালী এক নেতার অনুসারী, অপরটি ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতাদের ঘনিষ্ঠ। শনিবার বিকেলে লক্ষীপুর বাজারে দলীয় বৈঠক চলাকালে কথা-কাটাকাটি শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে রফিক মিয়া গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত হাসান আলী বর্তমানে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির এক নেতা বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে।”

 

এদিকে নিহত রফিক মিয়ার পরিবার জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com