1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে স্থানান্তরিত এক সাজাপ্রাপ্ত আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন।পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

মারা যাওয়া ওই কয়েদির নাম হাদিকুল ইসলাম (৫৪)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাকবাংলো এলাকায়।

 

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, এটি ব্রড ডেথ ছিল। কারণ জরুরি বিভাগে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়।

 

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষ মরদেহটি পরে হস্তান্তর করবে।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমান উল্লাহ জানিয়েছেন, চেক জালিয়াতির মামলার হাদিকুল ইসলাম দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আর তিনি চাঁপাইনবাবগঞ্জ কারাগারের কয়েদি আসামি। সেখানে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদরোগ ধরা পড়ে। এজন্য উন্নত চিকিৎসার উদ্দেশে তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। এরপর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থও হয়ে ওঠেন। তাই তাকে হাসপাতাল থেকে ফের কারাগারে আনা হয়েছিল।

 

মঙ্গলবার সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু তখনই তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তাকে এ সময় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন মরদেহের ময়নাতদন্ত হবে। এরপর আইনি প্রক্রিয়ায় মরদহটি চাঁপাইনবাবগঞ্জ কারা কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কারা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com