1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

কলেজছাত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে বালি আর্কেড শপিংমলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাফায়েত নগরের দেওয়ানবাজার এলাকার মো. শাহ আলমের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, শাফায়েত ভিকটিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে তার ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় এবং পরে তা ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে।

 

ভিকটিমের পরিবার অভিযোগ করে, ব্ল্যাকমেলের শিকার হয়ে মেয়েটির মা ২১ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা কয়েক দফায় শাফায়েতকে দেন। তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ১৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। ওসি করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাফায়েত অভিযোগ স্বীকার করেছে এবং সে দীর্ঘদিন ধরে একইভাবে অন্যান্য মেয়েদেরও প্রতারণার ফাঁদে ফেলেছে।

 

তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com