1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

আপন ভাই ও বোন হত্যা: রাজশাহীতে তরিকুল ইসলামের মৃত্যুদণ্ড

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও বোনকে হত্যা মামলায় রাজশাহীর একটি আদালত তরিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ (১) আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল গভীর রাতে বোয়ালিয়া থানার অন্তর্গত নিজ বাড়িতে শাবল দিয়ে আঘাত করে তরিকুল তার ভাই সাদেকুল ইসলামকে হত্যা করেন। এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন তাদের বোন আক্তার জাহান কল্পনা। তাকেও একই কায়দায় হত্যা করেন তিনি। পরবর্তীতে বাড়ির অন্যান্য ঘরের দরজা তালাবদ্ধ করে তরিকুল ভাবিসহ আরও চারজনকে আহত করেন।

 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত সাদেকুলের ছেলে ইউসুফ আলি সিজার বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি হিসেবে তরিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বিচারক আজ এই রায় ঘোষণা করেন। রায়ের পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শামীম আহমেদ সাংবাদিকদের জানান, “এটি ছিল একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। আদালতের রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।”

 

এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি চাঞ্চল্যকর মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com