1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড অসহায় নারীদের স্বাবলম্বী করতে বড়লেখায় সেলাই মেশিন বিতরণ নিরাপত্তা সংকটে সাংবাদিকরা: গত বছর ৩৮১ জন, সাম্প্রতিক তিন মাসে ১৬২ জন নির্যাতিত ফেঞ্চুগঞ্জে মাদকের থাবা: প্রকাশ্যে মাদকসেবন ও বেচাকেনা, ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বিশ্বনাথে দুই গ্রাম পুরুষশূন্য, সংঘর্ষের ঘটনায় মামলা-গ্রেপ্তার ২

রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন

রাজশাহী জেলা প্রতিনিধি: মো:গোলাম কিবরিয়া((রিপোটার,রাজশাহী)
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী নগরীতে মাদকবিরোধী ও অনলাইন জুয়াবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ থেকে ৮ অক্টোবর নগরীর শাহমখদুম, মতিহার, বোয়ালিয়া ও দামকুড়া থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত স্মার্টফোন, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

 

পুলিশ জানায়, শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুর ইসলাম (১৮) নামে এক যুবককে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

 

একই থানা এলাকার বড়বনগ্রাম মাস্টারপাড়া থেকে মৃত জানুর ছেলে মো. মফিজকে (৪০) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

 

মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মুসফিক এলাহী মাহিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। একই থানার তালাইমারী মোড় এলাকা থেকে তিন পিস ট্যাপেন্টাডলসহ ফারজানা স্বপ্না (২২) ও রতন আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়।

 

বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ পিস ইয়াবা, ৭ হাজার ৩০০ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ লিমন আহম্মেদ (২৩), তোফাজ্জল হোসেন ওরফে সাগর (২২) এবং সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

এ ছাড়া বিশেষ মাদকবিরোধী দলের অভিযানে বোয়ালিয়ার কেদুরমোড় নদীর ধারে তছলিমা খাতুন ওরফে তছলি (৪৫) নামে এক নারীকে ছয় পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ১২০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

অন্যদিকে, দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে রনি (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার ব্যবহৃত স্মার্টফোনে দুটি জিমেইল আইডি ও ১৬টি জুয়া-বেটিং অ্যাপ পাওয়া গেছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

পুলিশ আরও জানায়, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com