1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য ।

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি: মোঃ জাহান মিয়া।
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
Screenshot

সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে প্রতিবেশীর পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ছাদিয়া বেগম নিহা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহা বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

 

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার দুপুরে নিহা তার সহপাঠী নাজিফাকে সঙ্গে নিয়ে পাশের বাড়ির পুকুরে সাঁতার কাটতে যায়। নাজিফা প্রতিবেশী রমিজ মিয়ার মেয়ে। তারা প্লাস্টিকের বোতল ব্যবহার করে সাঁতার কাটছিল। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।

 

পুকুরের পাশে থাকা একটি শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রথমে নাজিফাকে উদ্ধার করেন। কিছুক্ষণ পর নিহাকেও উদ্ধার করা হয়।

 

স্থানীয় লোকজন নাজিফার শরীর থেকে পানি বের করার পর তার জ্ঞান ফেরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে নিহার জ্ঞান না ফেরায় তাকে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com