1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড অসহায় নারীদের স্বাবলম্বী করতে বড়লেখায় সেলাই মেশিন বিতরণ

মহান বিজয় দিবসে ফেঞ্চুগঞ্জে অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)-এর ১২তমস্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে ফেঞ্চুগঞ্জে অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO) কর্তৃক আয়োজিত বার্ষিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

ফেঞ্চুগঞ্জ থানার সম্মুখে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই মানবিক কার্যক্রমে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭৭ জন সম্মানিত স্বেচ্ছা রক্তদাতা অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচিটি বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের স্মরণে আয়োজিত হয়।

 

“মানবের তরে মানবতা বিলাবো, এটাই আমাদের অঙ্গীকার” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৪ সালে ইমরান খান রুবেল ও তার বন্ধুদের উদ্যোগে গড়ে ওঠে অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

এ বছরের কর্মসূচি বিশেষভাবে সংগঠনটির সভাপতি ইমরান খান রুবেলকে স্মরণ করে আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচি পরিচালনার সময় সংগঠনের সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী মনোভাব প্রশংসার দাবিদার ছিল।

 

অনুষ্ঠানে উপস্থিতরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে। তারা উল্লেখ করেন, এই ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধের শিক্ষা দেবে এবং দেশের সমাজকল্যাণমূলক কাজকে আরও গতিশীল করবে।

 

উল্লেখ্য, OSO ফেঞ্চুগঞ্জে মানবকল্যাণমূলক নানা কর্মসূচি চালিয়ে আসছে, যেমন দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, স্বাস্থ্যশিবির, শিক্ষা সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদান। আজকের রক্তদান কর্মসূচি তার ধারাবাহিক মানবিক উদ্যোগেরই অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com