1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সাংবাদিককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ:গোয়েন্দা পুলিশের (ডিবি) রাশিদুল ইসলাম। রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি ও প্রতিশুধের রাজনীতি? সাংবাদিক নিরাপত্তাহীনতায় বাংলাদেশে প্রতিদিন ‘গুম-খুন-নির্যাতন’ গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে পোস্টের পর ফরহাদকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরিয়ে মারে বিএনপি নেতা র্কমীরা । সিলেটের বড়লেখায় ৩৯ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন শিপ্রা রানী সেন রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য ।

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল, চায়ের আড্ডা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে নানা আলোচনা। এসব আলোচনায় উঠে আসছে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী মোঃ আব্দুল মতিন লাকির নাম।

স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকায় আব্দুল মতিন লাকিকে অনেকেই ত্যাগী ও পরীক্ষিত সংগঠক হিসেবে দেখেন। আন্দোলন-সংগ্রামের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে দাঙ্গা হাঙ্গামার মুখোমুখি হলেও তিনি সংগঠনের কার্যক্রম থেকে সরে যাননি বলে জানান নেতাকর্মীরা।

জগন্নাথপুর বিএনপি নেতা আব্দুল মুহিত শিশু বলেন, “দলের দুঃসময়ে আব্দুল মতিন লাকি রাজপথে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করছেন। প্রার্থী হলে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে।”

হবিবপুর গ্রামের আব্দুল কায়ুম বলেন, “জগন্নাথপুর পৌরসভা এখন বড় একটি নগর এলাকায় পরিণত হয়েছে। নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। আব্দুল মতিন লাকি দীর্ঘদিন মানুষের সঙ্গে রাজনীতি করছেন, তাই অনেকেই তাকে মেয়র হিসেবে দেখতে আগ্রহী।”

এ বিষয়ে আব্দুল মতিন লাকি বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে রাজনীতি করছি। দল ও জনগণ যদি আমাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে জগন্নাথপুর পৌরবাসীর উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দ্রুত নগরায়ণের ফলে জগন্নাথপুর পৌর এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা আরও শক্তিশালী করা এখন বড় চ্যালেঞ্জ। এসব বিষয়কে সামনে রেখেই আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনা বাড়ছে।

তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও ভোটারদের রায়ের ওপরই নির্ভর করবে কে হবেন আগামী দিনের জগন্নাথপুর পৌরসভার মেয়র। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় আব্দুল মতিন লাকির নাম উল্লেখযোগ্যভাবে সামনে চলে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com