1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে ঈদের বাজারের কেনাবেচা।
বাহারি পোশাক, প্রসাধনী, অলংকার ও গ্রোসারী পণ্যের জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। ব্যস্ততা বেড়েছে পোশাক তৈরির টেইলার্সগুলোতে। বিভিন্ন আয়ের মানুষ পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটায় মেতে উঠেছেন। নতুন পোশাকসহ ঈদ পণ্য কিনতে দোকানে বেড়েছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। মার্কেট গুলোতে  প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে সরগরম। দাম ও বেচাকেনা সন্তোষজনক বলছেন ক্রেতা ও ব্যবসায়িরা।

শহরের বড় বড় মার্কেট, বিপনি বিতান ও স্থাপনায় করা হয়েছে মনমুগ্ধকর আলোকসজ্জা। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই বছর দেশীয় পোশাকের চাহিদা বেশি। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে বিপনি বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফুটপাত থেকে শুরু করে আভিজাত্যের দোকানে ক্রেতাদের ভিড়। এবারে ক্রেতাদের কাছে বিশেষ করে দেশীয় পোশাকের বেশ চাহিদা রয়েছে বলে জানা যায়।

বড়লেখা পৌর শহরের নুরজাহান শপিং সেন্টার,আব্দুল আলী ট্রেড সেন্টার,মেমোরিয়াল মার্কেট,জলি ম্যানশন,হাবিব মার্কেট,শাহজালাল শপিং মহল সহ সকল মার্কেটে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ঘুরছেন বিভিন্ন দোকানে। দর কষাকষি করে কিনছেন।

ঈদের কেনাকাটা করতে আসা সুলতানা পারভিন বলেন, নিজের ও পরিবারের সদস্যদর জন্য কেনাকাটা করতে এসেছি। পরিবারের সদস্যদের নিয়ে হাসি মুখে ঈদ উদযাপন করতে পারলেই আমাদের ঈদের আনন্দ পূর্ণতা পাবে। এবছর কেনাকাটা করে ভালো লাগছে। পোশাকের দাম সহনীয় রয়েছে।

ক্রেতা রহিম উদ্দিন বলেন, ঈদ মার্কেটে পোশাকসহ বিভিন্ন পণ্যের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে।সাধ ও সাধ্যের মধ্যে স্ত্রী, ছেলে-মেয়েসহ নিজের জন্য নতুন পোশাক, জুতা-স্যান্ডেল এবং পাঞ্জাবি কিনেছি। এক থেকে তিন হাজার টাকা মধ্যে বিভিন্ন ধরণের পোশাক কিনতে পেরেছি।

অপর  ক্রেতা সারমিন আক্তার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিদেশি পোশাক কেনার আগ্রহ কম। বাজারে পোশাক, প্রসাধনী ও সাজসজ্জা উপকরণের দাম খুব একটা বেশি না।

স্কুলপড়ুয়া রুজিনা বেগম বলেন, সে তার আম্মুর সঙ্গে ঈদ বাজারে এসেছে। তিন হাজার টাকার মধ্যে নতুন পোশাক কিনেছে।

পৌর শহরের কাপড় ব্যবসায়ী আদর ফ্যাশনের মালিক আব্দুল লতিফের সাথে আলাপকালে জানা যায়, তাদের দোকানগুলোতে ১০ রোজার পর থেকেই বেচাকেনা জমে ওঠেছে। প্রতিদিন ভালো বিক্রি হচ্ছে।দিনের পাশাপাশি রাত ১টা পর্যন্ত ক্রেতা আসছেন। গত কয়েক বছরের তুলনায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে বেচাকেনা চলছে।

তিনি আরো বলেন,মাসের প্রথমদিকে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা বেতন পাওয়ায় মার্চের শুরুতেই ক্রেতারা ভিড় করছেন।শেষ পর্যন্ত এভাবে জমজমাট বেচাকেনা চলবে বলে আসা ব্যক্ত করে বলেন ঈদবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, ভেজালরোধসহ সার্বিক মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়িক পরিবেশ ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। উৎসবমূখর পরিবেশে সবাই যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সেদিক লক্ষ্য রেখে প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com