1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ীর হাতে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

বিশ্বনাথ প্রতিনিধি :মো. জাহান মিয়া
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিলেটের বিশ্বনাথে চায়ের দোকানে বসা অবস্থায় প্রাণ হারালেন রবিউল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ী। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের আগে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা গাঁজা ব্যবসায়ী আনহার মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সমছু মিয়ার চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আনহার ও রবিউল। এক পর্যায়ে আনহার মিয়া তার ক্রেতাদের কাছে বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পাওয়ায় গালাগালি শুরু করেন। এতে রবিউল ইসলাম আপত্তি করলে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে আনহার মিয়া বাড়ি থেকে চাইনিজ কুড়াল নিয়ে এসে রবিউল ইসলামের পিঠের ডান পাশে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম।

 

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে আনহার মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

 

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

নিহত রবিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com