1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

শামুক ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— ওই গ্রামের বেলাল হোসেনের দুই মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। তারা দুজনেই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বোন বাড়ির পাশের পুকুরঘাটে মুখ ধুতে যায়। এ সময় তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। শামুক ধরতে গিয়ে বড় বোন অহি পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ছোট বোন ছহিও পানিতে নেমে পড়ে। মুহূর্তেই দুই বোন ডুবে যায়।

 

ঘটনাটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে। পরে সকাল ৭টার দিকে তাদের এক চাচা পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি দুই বোনকেই মৃত ঘোষণা করেন।

 

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গ্রামে দুই শিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com