1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

সিলেটের কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা: গর্ভের সন্তান নিহত, স্বামী আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেটের কানাইঘাট উপজেলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমের (২০) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন তার স্বামী হোসেন আহমদ চৌধুরী (৪৫)। এতে গুরুতর দগ্ধ হন সাবানা, এবং চিকিৎসাধীন অবস্থায় গর্ভের শিশু মারা যায়।

 

ঘটনাটি ঘটে গত শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে। স্থানীয়দের সহায়তায় তিনদিন পর সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে হোসেন আহমদকে আটক করে পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দরিদ্র দিনমজুর আব্দুল জব্বারের মেয়ে সাবানা বেগমের সঙ্গে বিয়ের পর থেকেই হোসেন আহমদের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। সে কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে নিজ বাড়িতে নিতে গেলে শাশুড়ি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন বাড়ি থেকে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর বাজার থেকে টাইগার ড্রিংকের বোতলে পেট্রোল কিনে এনে ঘুমন্ত সাবানার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

 

সাবানার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান এবং তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাবানা একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, অভিযুক্ত হোসেন আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী বলেন, “শনিবার রাতেই আমি হাসপাতালে গিয়ে সাবানার অবস্থা দেখি। পরে পুলিশকে জানানো হলে নবজাতকের দাফন সম্পন্ন করা হয়।”

 

এ নৃশংস ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com