1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নূর আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. জোবায়েরকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার বড় দেশমা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার জোবায়ের বগুড়ার শাজাহানপুর উপজেলার বড় দেশমা গ্রামের বাসিন্দা।

 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জোবায়ের তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর আজ ভোররাতে র‍্যাবের একটি বিশেষ দল দেশমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরবর্তীতে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাত ৮টার দিকে জামহাটা গ্রামের একটি পাকা সড়কে কুন্দদেশমা গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে নূর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে কয়েকজনকে আসামি করা হয়। জোবায়ের ছিলেন ওই মামলার অন্যতম পলাতক আসামি।

 

পুলিশ ও র‍্যাবের যৌথ প্রচেষ্টায় দীর্ঘদিন পর এজাহারভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com