1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকা থেকে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ – প্রসিত গ্রুপ) এর একজন সক্রিয় সশস্ত্র সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

 

রোববার (১১ মে) রাত আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে সেনাবাহিনীর দুটি টহল দল অভিযান চালিয়ে জীবন চাকমা (২৮) নামের ওই যুবককে একটি বাড়ি থেকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

 

সেনাবাহিনীর পক্ষ থেকে আটককৃত জীবন চাকমাকে উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আটক জীবন চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান এলাকায় সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com