1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

অপহরণ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল কর্মী, শেষ হয়ে গেল সৌদি যাওয়ার স্বপ্ন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সৌদি আরবে পাড়ি জমানোর সব প্রস্তুতি সম্পন্ন ছিল। আগামী ২ মে ছিল ফ্লাইট। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইয়াছিন আরাফাত শাকিল (২৮)।

 

সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইসলামীয়া মার্কেটের সামনে থেকে এক তরুণকে অপহরণের চেষ্টা করলে বাধা দেন শাকিল। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

 

নিহত শাকিল উপজেলার সোলাইমান খোকনের ছেলে। তিনি একজন থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রি ও ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

 

ঘটনার সময় শাকিলসহ কয়েকজন বাজারে বসে চা পান করছিলেন। হঠাৎ করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামের এক তরুণকে অপহরণ করার চেষ্টা করে। তখন শাকিল ও আরও কয়েকজন প্রতিবাদ করলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে।

 

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর জনতা ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। আটককৃতরা হলো—মোরশেদ আলম (২৫), মো. জীবন (২৪) ও মো. মনির (২২)। পুলিশ জানায়, তাদের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। অস্ত্র উদ্ধারে পাশের একটি ডোবায় তল্লাশি চালানো হলেও এখনো কোনো অস্ত্র পাওয়া যায়নি।

 

শাকিলের পরিবার জানায়, জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, তার একটি সাত মাস বয়সী কন্যাসন্তান রয়েছে।

 

শোকাহত পরিবার সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

 

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং দাফনের পর মামলা প্রক্রিয়া শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com