1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার ঘটনায় রাজশাহীতে আরও দুই আসামি গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮) এবং একই এলাকার জামালের ছেলে মো. নাহিদ হোসেন (২৫)।

 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি এবং র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি যৌথ দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জের চরনাড়ুয়া এলাকা থেকে বিশালকে এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। পরে তাদের মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে বখাটেদের হামলায় গুরুতর আহত হন বাসচালক আকরাম আলী। হামলায় তার ছেলে ইমাম হাসান অনন্তও আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আকরাম আলী মারা যান। তিনি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

 

ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মো. নান্টু মিয়া (২৮), মো. বিশাল (২৮), মো. খোকন মিয়া (২৮), তাসিন হোসেন (২৫), মো. অমি (২৫), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)।

 

এর আগে ১৮ এপ্রিল রাতে র‌্যাব-৫ নওগাঁ সদর থেকে মামলার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকনকে গ্রেপ্তার করে। একই দিন বিকেলে তালাইমারী এলাকা থেকে রুমেল নামের আরও একজনকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com