1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ফুচকা খেয়ে ৯৪জন অসুস্থ, হাসপাতালে ৪০

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে ৯৪জন নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এত মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।

 

আক্রান্তদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছেন।

 

হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশে মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে।

 

সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল।
ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান।

 

রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়।

 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুর রহমান রিজভী জানান, ঈদের (৩১ মার্চ) রাত থেকে বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। আস্তে আস্তে রোগীর সংখ্যা বাড়তে থাকে।

 

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর পর্যন্ত অন্তত ৬০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২০জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৪০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বাসহ গুরুতর কিছু রোগী রয়েছে।

 

প্রসঙ্গত, অভয়নগরের ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে চারদিন থেকে ঈদ মেলা চলছে। ঘটনার পর থেকে ফুচকা বিক্রেতা মনিরুজ্জামান পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com