1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

দৈনিক রূপালী বাংলাদেশ মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো. শাহজাহান মিয়ার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজুখানার ভেতরে হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজুখানায় যান।

 

 

অজুখানার সবদিক লোহার গ্রিল দিয়ে আটকানো। শুধু প্রবেশের জন্য পূর্বদিকে গেট রয়েছে।

 

আগে থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছনে পেছনে ওজুখানায় প্রবেশ করে। এসময় মোবাইলফোনে থাকা ছবি দেখে তারা শাহজাহানের ওপর হামলা চালায়।

 

শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল। তাই তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

 

কী কারণে এ হামলা করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৯ মার্চ) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উনি আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com