1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

৪১ দিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দোলা বিজলের ঘুন্টি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

 

 

সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

দোলার পরিবার ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন আগে বিকেলে বাড়ি থেকে উঠানে বের হয় দোলা মনি।

 

 

কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

 

দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলার খোঁজ না মিললে গত ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘ সাত ঘণ্টা সাঁড়াশি অভিযানের মাধ্যমে দোলার মরদেহ উদ্ধার ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com