1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

মেসে গলায় ফাঁস দেওয়া সেই জবি ছাত্রের মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মেসে গলায় ফাঁস দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র আহাদ মারা গেছেন। তিনি হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়।

আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

 

 

তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

বিভাগের শিক্ষক মাশরিক হাসান জানান, আহাদ ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

 

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

 

পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেন সহপাঠীরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয় আহাদকে। সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয় তাকে।

 

আহাদের বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গলায় ফাঁস দেওয়ার আগে কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়াও করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com