1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

অপারেশন ডেভিল হান্ট: সিলেটে গ্রেপ্তার আরও ১০

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে তৃতীয় দিনে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সিলেট নগরের ৪ জন ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পৃথক অভিযানে নগরের বিভিন্ন স্থান থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন-সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি, জালালপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ড যুবলীগ কর্মী দুলাল আহমেদ (৫০) ও জাহির আলী (৩৬)।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কোতোয়ালি এলাকার ছড়ারপার থেকে গ্রেপ্তার করা হয়।

 

অন্যদের নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ছাড়া সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ওসমানীনগর ও বালাগঞ্জ থানা দুজন করে চারজন, জকিগঞ্জ ও জৈন্তাপুর থানা পুলিশ একজন করে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এরআগে সোমবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com