1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

পেঁয়াজ ক্ষেতে মিলল যুবলীগ নেতার মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি পেঁয়াজের ক্ষেত থেকে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকার একটি পেঁয়াজ ক্ষেতে মরদেহটি পাওয়া যায়।

 

 

আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি উপজেলার বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 

 

জানা যায়, আমজদ হোসেনের সঙ্গে এলাকার একজনের বিরোধ ছিল। এ নিয়ে একবার সালিশও হয়েছে।

 

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে মেলায় যান আমজাদ। কারো ফোন পেয়ে তিনি মেলা থেকে বের হয়ে যান।

 

সকালে পেঁয়াজ ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে পেঁয়াজ ক্ষেতে মরদেহ ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com