1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আ.লীগের গুম-খুনের জবাব দেব

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম, খুনসহ সকল জুলুম-অত্যাচারের জবাব দেব। আওয়ামী লীগ অদম্য হলেও আমরা অদম্য হবো না।

 

বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল জেলার কর্মশালায় এক সঙ্গেই প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

 

 

তারেক রহমান বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে।

 

ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশে ভিড় থাকে তা জনগণের আস্থার প্রকাশ।

 

এই আস্থা ধরে রাখতে হবে।

 

এসময় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ৩১ দফা সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি নেতা হালিমা আক্তার আরবী, শাম্মী আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com