1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের বড়লেখায় ৩৯ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন শিপ্রা রানী সেন রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত

স্পিডবোট ডুবি: ৮ দিন পর মিলল মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বরিশালে স্পিডবোট দুর্ঘটনার আটদিন পর নিখোঁজ যাত্রী সজল দাসের মরদেহ উদ্ধার তরা হয়েছে। এরআগে দুর্ঘটনার দুইদিন পর চালক ও দুই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ব‌রিশালের দপদ‌পিয়া সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

তিনি জানান, স্বজনরা মরদেহ‌টি সজল দাসের বলে শনাক্ত করেছেন।

 

 

নিহত সজল দাস (৩০) বরিশালের বাবুগঞ্জের রহমতপুরের দুলাল দাসের ছেলে।

 

এখন নিয়মানুযায়ী সজলের মরদেহ বু‌ঝিয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তি‌নি।

 

 

এরআগে গত রোববার দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে তিন‌টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহ তিনটির মধ্যে একটি স্পিডবোট চালক আল আমিন  (২৩) আর অপরদুটি যাত্রী মো. ইমরান হোসেন ইমন (২৯) ও মো. রাসেল আমিন (২৪) এর বলে স্বজনরা শনাক্ত করেছেন।

 

এর মধ্যে চালক আল আমিন ভোলা সদরের ভেদুরিয়ার উত্তর চর এলাকার মো. সিদ্দিকের ছেলে এবং যাত্রী মো. ইমরান হোসেন ইমন ভোলা সদরের ধনিয়া এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে পর নদী থেকে উদ্ধার করা জালিস মাহমুদ (৫০) নামে  এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়াও মানসুর আহমেদ নামে ভোলার দৌলতখান থানার কনস্টেবল আহত হন।

 

প্রাথমিকভাবে ওই দুর্ঘটনার পর চারজন নিখোঁজ রয়েছেন বলে জানায় পুলিশ। আর সর্বশেষ সজল দাসের মরদেহ উদ্ধারের মধ‌্য দিয়ে এ দুর্ঘটনায় ৫ জনের মৃত‌্যু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com