1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

নেশার টাকা জন্য ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপেল লস্কর (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই সাজেদুল লস্করের বিরুদ্ধে।

 

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত সাজেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপেল লস্কর ওই এলাকার আমজাদ লস্করের ছেলে এবং আটক সাজেদুল রেজওয়ান লস্করের ছেলে।

 

তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ব্যবসায়ী আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারা আড়তে ইলিশ মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন।

 

এসময় বাড়ির সামনে থাকা সাজেদুল লস্কর পেছন থেকে লাঠি দিয়ে আপেল লস্করের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে আপেল লস্কর মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

 

এসময় সাজেদুল লস্কর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাছ কিনতে যাওয়ার সময় মাদকাসক্ত সাজেদুল নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com