1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

পুকুরে ভাসছিল মাদরাসাছাত্রের মরদেহ, আটক ১

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে পুকুর থেকে সাফওয়ান (৬) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে সোহান (১৫) নামে এক ওই মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

নিহত সাফওয়ান ওই গ্রামের জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে।

সে শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল।

 

নিহত শিশুটির মা সুমাইয়া খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না।

সন্ধ্যার দিকে পুকুর থেকে সাফওয়ানের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ করেন সোহানই তার ছেলেকে হত্যা করেছে।

 

এদিকে সাফওয়ানের বাবা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানাভাবে ভয় ভীতি দেখাত। বিছানায় শুয়ে শুয়ে সাফওয়ান তাকে এ কথা বলতো আর ভয়ে জড়োসড়ো হয়ে যেত।
ওই গ্রামের শরিফুল ইসলাম জানান, সোহানকে আটকের পর শত শত মানুষের সামনে সে সাফওয়ানকে পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে। সাফওয়ানের মুখমণ্ডলে একাধিক নখের আঁচড়ও রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, গ্রামবাসীর হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাফওয়ানকে হত্যার রহস্য উদ্ধারে সরকারের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com