1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

মা-মেয়েকে গলা কেটে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমীর হোসেন, আব্দুল হান্নান ও মনির মিয়া।

 

রায় ঘোষণার সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপরজন পলাতক।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ গভীর রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে একটি ভাড়া বাসায় অঞ্জলী দাস (৩৫) ও তার মেয়ে পূজা দাসকে (৮) গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়। তারা লামাপুটিজুরী গ্রামের সবজি ব্যবসায়ী সঞ্জিত দাসের স্ত্রী ও মেয়ে।

 

খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকে আমীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ ব্যাপারে ঘটনার পরদিন সঞ্জিত দাস বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আমীর হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আব্দুল হান্নান ও মনির মিয়ার নাম প্রকাশ করেন।
পরে মামলাটি তদন্ত করেন বাহুবল মডেল থানার সেই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ও প্রদীপ কুমার দাশ। মামলার তদন্ত শেষে তিনজনের নামে ২০২২ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তারা। মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সঞ্জিত দাস ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

তিনি দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি জানান।

এদিকে আদালতে আসা আসামিদের স্বজনরা জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com