1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

ডেঞ্জার দারুস গ্রুপের লিডার প্রীতম হত্যা কারী গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর মিরপুরের দারুস সালামে জাররাফ আহমেদ প্রীতম নামে ৩১ বছর বয়সী যুবককে হত্যার ঘটনায় মো. রাসেল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলেছে, গ্রেপ্তার রাসেল দারুস সালাম থানার ‘ডেঞ্জার দারুস’ ছিনতাইকারী গ্রুপের লিডার।

বুধবার (১১ সেপ্টেম্বর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রীতম তার নিজ এলাকা নজিপুর থেকে গত ২৬ আগস্ট রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। ২৭ আগস্ট ভোরে রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম রোড মিরপুর টাওয়ারের দক্ষিণ পাশে টয় পার্ক দোকানের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

সেখানে তার জিনিসপত্র ছিনতাইকারীরা নিতে চাইলে তিনি বাধা দেন।

এ সময় প্রীতমকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ওই ঘটনায় প্রীতমের চাচাতো বোন বুধবার (২৮ আগস্ট) দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com